- কিছু প্রাইমারি সেল আছে যারা মিউটেট হয় এবং বিভক্তি ও গুণনের মাধ্যমে বৃদ্ধি পায়। এ ধরণের সেল গুলো সংগ্রহ ও কাল্টিভেশনের মাধ্যমে তাদের লাইফ স্পেন আপনি এক্সপান্ড করতে পারবেন। এ ট্রান্সফরমেশনকে বলা হয় “Spontaneously Mutation”! কিন্তু এ পদ্ধতি পরিপূর্ণ নয় এবং অধিকাংশ ক্ষেত্রে টিউমার সেলকেই এ পদ্ধতিতে ট্রান্সফর্ম করা হয়। আর এ জন্য স্পোনটেইনিয়াসলি ইমর্টালাইজ সেলের অন্যতম উদাহরণ হলো টিউমার সেল। কিন্তু এটা লক্ষ্যনীয় যে টিউমার কোষ এবং অমর কোষের মধ্যে একটি তারতম্য আছে, টিউমার সেলের অনেক চরিত্র থাকে যেমন- Losing Contact inhibition,নমনীয়তার অভাব এবং এপোপটোসিস ইনহিভিশন যেখানে ইমোর্টালাইজ সেল জিনোটাইপ ও ফিনোটাইপের দিক থেকে একই থাকে।

- দ্বিতীয়ত, সেলের মধ্যে ভাইরাল জিন সংক্রমিত করা যেতে পারে যা সেল সাইকেলকে পদদলিত করবে। অসংখ্য ভাইরাল জিন আছে যারা সেল সাইকেলকে এফেক্ট করে। তার মধ্যে একটি উদাহরণ হলো সিমিয়ান ভাইরাস ৪০ ( SV40) টি-এন্টিজেন যেটি ইমর্টালিটি ইনডিউস করে। SV40 কে এ পর্যন্ত সবচেয়ে সহজ ও বিশ্বাসযোগ্য এজেন্ট মনে করা হয় বিভিন্ন প্রকারের সেলকে ইমর্টালাইজ করার জন্য। এবং সেলকে অমরত্ব দেয়ার জন্য SV40 টি- এন্টিজেন এখনো পর্যন্ত Well Understood একটি পদ্ধতি। এর একটি উদাহরণ হলো HEK293T বা 293T।

- টলেমার্স রিভার্স ট্রান্সক্রিপটেস প্রোটিনের এক্সপ্রেশনঃ টলেমার্স হলো একটি রাইবোনিউক্লিওপ্রোটিন যা DNA সিকোয়েন্সের টলেমার্সকে সম্প্রসারণ করতে পারে। এটি কোষের সেন্সস্কিন প্রসেসকে প্রতিরোধ করার মাধ্যমে একটি সেলকে অসীম ভাগে বিভক্ত হওয়ার অনুমোদন দেয়। অধিকাংশ সোমাটিক সেলে এই প্রোটিন নিষ্ক্রিয়। কিন্তু যখন TERT বাহিরের দিক থেকে প্রকাশ হয়, সেল পর্যাপ্ত টলেমার্স-এর দৈর্ঘ্য সংরক্ষণ করতে পারে রেপ্লিকেটিভ সেন্সস্কিন উপেক্ষা করার জন্য। মানুষের টলেমার্স-এর রিভার্স ট্রান্সক্রিপটেস (hTERT) সেল ইমর্টালাইজেশনের অত্যন্ত জনপ্রিয় একটি পদ্ধতি।

- সাপরেসর সেল ও টলেমার্স এক্সপ্রেসন সমন্বয় করণের মাধ্যমেঃ কিছু সেল টাইপে, শুধুমাত্র একটি ইমর্টালাইজেশন পদ্ধতি ব্যবহার করে সেলকে অমর করা যায়না। তার জন্য ভিন্ন ভিন্ন সেললাইনের উপর নির্ভরশীলতা ভালো বিশেষ করে সাপরেসর সেল সাইকেল এবং hTERT সমন্বয় করার মাধ্যমে বিশাল সংখ্যক সেলকে অমর করার জন্য। উপরে যে সকল পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে hTERT রেকোমেন্ডেড।
হেলা সেলই কী একমাত্র ইমর্টাল? একটি সেল লিস্ট-
- 3T3 cells – a mouse fibroblast cell line derived from a spontaneous mutation in cultured mouse embryo tissue.
- A549 cells – derived from a cancer patient lung tumor.
- HeLa cells – a widely used human cell line isolated from cervical cancer patient Henrietta Lacks.
- HEK 293 cells – derived from human fetal cells.
- Jurkat cells – a human T lymphocyte cell line isolated from a case of leukemia.
- OK cells – derived from female North American opossum kidney cells
- Ptk2 cells – derived from male long-nosed potoroo epithelial kidney cells.
- Vero cells – a monkey kidney cell line that arose by spontaneous immortalisation.
- Stewart S A .; et al. Telomerase contributes to tumorigenesis by a telomere length-independent mechanism. Proceedings of the National Academy of Sciences. 2002, 99(20): 12606-12611.
- Kirchhoff C.; et al. Immortalization by large T-antigen of the adult epididymal duct epithelium. Molecular and cellular endocrinology. 2004, 216(1): 83-94.
- Ahuja D.; et al. SV40 large T antigen targets multiple cellular pathways to elicit cellular transformation. Oncogene. 2005, 24(52): 7729-7745.
- Macieira-Coelho A. Cell Immortalization. Springer Berlin Heidelberg. 2000.


